ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • ঈদে ঢাকা ছেড়েছে প্রায় ৮৩ লাখ মানুষ

    ঈদে ঢাকা ছেড়েছে প্রায় ৮৩ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় দিনে প্রায় ৮৩ লাখ মানুষ রাজধানী ছেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

    রাজধানীর বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে গতকাল বুধবার (২১ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি। 

    পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী লেখেন, 'আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব। এই কদিনে ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম।' তিনি আরো লেখেন, 'মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব নয়। একজনের ১৫টা অবধি সিম থাকতে পারে। আবার একটি সিমের সাথে বহুজন ঢাকা ছেড়ে যেতে পারেন।'

    চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি।

    এতে দেখা যায়, ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোন লিমিটেডের মোট ৩৮ লাখ ৫৪ হাজার ৫৩৪ জন গ্রাহক ঢাকা ছেড়েছে। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ১৯ লাখ ২৬ হাজার ২৮ ও ২১ লাখ ৩৩ হাজার ৭২৬ ও ৩ লাখ ৫৩ হাজার ২৭৪ জন গ্রাহক ঢাকার বাইরে গেছে। মোট হিসাব করলে গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২ জন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ