ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
    বরিশাল নগরীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ২ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান। এসময় তারা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসেবে লিফলেট ও মাস্ক বিতরণ করেন।

    বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান কে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

    অপর এক অভিযানে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ জন ব্যক্তিকে ১২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করে। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ