ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ২১ কোটি টিকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    ২১ কোটি টিকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস প্রতিরোধী ২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৪ জুলাই) করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

    বিভিন্ন উৎস থেকে সরকার করোনা টিকা সরবরাহ নিশ্চিত করেছে এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য ২১ কোটি করোনা প্রতিরোধী টিকার ব্যবস্থা করা হয়েছে। টিকাগুলো সময়মতো পেলে বাংলাদেশ কোনো দেশ থেকে ভ্যাকসিনে পিছিয়ে থাকবে না। ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা যাবে।

    তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা সবার আগে পেয়েছিলাম। ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তি হয়েছিল। ৭০ লাখ পেয়েছি আর ৩০ লাখ উপহারের। আজও আমরা বাকি টিকা পাইনি। তবে অন্যান্য সোর্স থেকে আমরা টিকা আনতে সফল হয়েছি।

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের হাতে ৩ কোটি চায়নার টিকা, ৭ কোটি কোভ্যাক্সের টিকা, ১ কোটি রাশিয়ার টিকা, ৩ কোটি অ্যাট্রাজেনেকার টিকা ও ৭ কোটি জনসনের টিকা রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ