ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রিমান্ড শেষে কারাগারে ‘আধ্যাত্মিক নেতা’ গুনবী

    রিমান্ড শেষে কারাগারে ‘আধ্যাত্মিক নেতা’ গুনবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

    রোববার (২৫ জুলাই) শাহআলী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।


    তিনি বলেন, শনিবার (২৪ জুলাই) মাহমুদ হাসান গুনবীকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলায় তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক মাসুদ রানা। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১৭ জুলাই) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    উল্লেখ্য, ১৫ জুলাই রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ-সংলগ্ন এলাকা থেকে মাহমুদ হাসান গুনবীকে গ্রেফতার করে র‍্যাব।

    র‍্যাব জানায়, আনসার আল ইসলামের দাওয়াত ও প্রশিক্ষণে বিশেষ ভূমিকা রয়েছে মাহমুদ হাসান গুনবীর। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি মাদরাসায় খণ্ডকালীন, অতিথি বক্তা বা দীর্ঘমেয়াদি শিক্ষকতা ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মাদরাসাগুলোয় উগ্রবাদী বক্তব্য প্রদান, একইসঙ্গে উগ্রবাদী বইয়ের বিস্তারের ব্যাপারে সংশ্লিষ্টদের আগ্রহী করে তোলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ