ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • তিন মাস আগেই বিয়ে করেছেন অভিনেত্রী নাজিরা মৌ

    তিন মাস আগেই বিয়ে করেছেন অভিনেত্রী নাজিরা মৌ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুপি চুপি বিয়েটা সেরেই ফেলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিরা মৌ। জানা গেছে, গত জানুয়ারি মাসেই পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

    অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টিভি নাটকের পরিচিত মুখ নাজিরা মৌ। তবে সেটা যে তিন মাস আগেই সেরে ফেলেছেন তা নিয়ে এই প্রথম মুখ খুললেন অভিনেত্রী।  

    অভিনেত্রী নাজিরা মৌ জানিয়েছেন, বিয়ের মাস ছয়েক আগে এক বন্ধুর মাধ্যমে তার পরিচয় হয় যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান মুরাদের সঙ্গে। শুরুতে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকেই ভালোলাগা। মুরাদকে বিয়ের প্রস্তাব মেনে নেয় অভিনেত্রীর পরিবার। এরপরই আয়োজন হয় বিয়ের।

    গত জানুয়ারি মাসের ২০ তারিখে হলো তাদের শুভ অনুষ্ঠান। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় উভয় পক্ষের পরিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মুরাদের পৈত্রিক নিবাস সিলেটে।  

    হঠাৎ করেই বিয়েটা হয়ে যাওয়ায় বন্ধু-স্বজন সবাইকে জানানোর সুযোগ হয়নি মৌয়ের। তবে নতুন দাম্পত্য জীবনের জন্য সবার কাছে তিনি দোয়াপ্রার্থী। মৌয়ের প্রত্যাশা, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে তারা দাম্পত্য জীবন শুরু করেছেন, সারাজীবন যেন সেটা বজায় থাকে।  


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ