ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • এক দিনে রেকর্ড ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

    এক দিনে রেকর্ড ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির মধ্যেই দেশে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১২৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল ভর্তি হয়েছিল ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।  

    সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ১২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং ঢাকার বাইরে ৩ জন ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমােট ভর্তি রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রােগী ৪৬০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রােগীর সংখ্যা ৮ জন।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত (২৬ জুলাই) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০২ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৩৩১ জন।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ