ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ৪ টাকা বেশি রেখে জরিমানা দিলেন ১০ হাজার!

    ৪ টাকা বেশি রেখে জরিমানা দিলেন ১০ হাজার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই পাতা নাপা (৫০০ মি.গ্রা) ওষুধের দাম ১৬ টাকা। কিন্তু বিক্রি করা হয় ২০ টাকায়। চার টাকা বেশি রাখায় এক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদফতর।

    মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে বাজার অভিযানে সদর উপজেলার ভূঁইগড় এলাকায় মেসার্স জিলান মেডিকেল হলকে এ জরিমানা করা হয়।

    অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

    এ বিষয়ে মো. সেলিমুজ্জামান বলেন, ‘মেসার্স জিলানি মেডিকেল হল দুই পাতা নাপা (৫০০মি.গ্র.) ট্যাবলেটের দাম ১৬ টাকার স্থলে ২০ টাকা রেখেছেন। নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ