ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী থেকে গাঁজাসহ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার রাতের অভিযানে আটক মাদক ব্যবসায়ী শুভ তালুকদার (৩৫) গৌরনদীর বাকাই গ্রামের মৃত সুনীল তালুকদারের ছেলে। 

    এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরনদীতে অভিযান পরিচালনা করে র‌্যাব। 

    এক পর্যায়ে রাত পৌনে ৯ টার দিকে বাকাই বাজারের নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুভ তালুকদারকে আটক করেন র‌্যাবের সদস্যরা। পরে তার কাছ থেকে ৩৯০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩ হাজার ৮৩৫ টাকা উদ্ধার করা হয়েছে।

     এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ