ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব

    সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাব তলব করেছে। আগামী তিনদিনের মধ্যে সকল তথ্য জানাতে সব ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। 

    ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়, মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সমস্ত তথ্য তিন কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে। চিঠিতে সাঈদ খোকনের জাতীয় পরিচয় পত্র, জন্ম তারিখ, পিতামাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

    এর আগে গত মাসের আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করেছিল। সে সময় সাঈদ খোকন অভিযোগ করেছিলেন, দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। সংবাদ সম্মলেন করে তিনি বলেছিলেন, তাপস নগর পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ