ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • এডিস মশার উৎপত্তিস্থলের ছবি দিলেই পুরস্কার

    এডিস মশার উৎপত্তিস্থলের ছবি দিলেই পুরস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সাতশতাধিক স্বেচ্ছাসেবকদের মধ্যে যিনি এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহ করতে পারবেন তাকে পুরস্কৃত করবেন সংস্থাটির মেয়র মোঃ আতিকুল ইসলাম।

    বুধবার (২৮ জুলাই) মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।

    মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, সকলকে স্বতঃস্ফুর্তভাবে নিজেই নিজের ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে।

    তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগষ্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনী অভিযান শুরু হয়েছে।

    আতিকুল ইসলাম বলেন, প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববান হয়ে নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তারকে রোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

    ডিএনসিসি মেয়র এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন”।

    তিনি বলেন, সরকারি কিংবা বেসরকারী যেকোন ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলেই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ডিএনসিসি মেয়র বলেন, নাগরিক সেবায় "সবার ঢাকা" মোবাইল অ্যাপস, জরুরী সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ