ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • হাসপাতালে অনিয়ম: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নোটিশ

    হাসপাতালে অনিয়ম: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতি এবং গোপালগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে কোটি কোটি টাকার মেশিন অকেজো করে রাখার জন্য দায়ীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় অনুসন্ধান চেয়ে সরকারকে পৃথক পৃথক আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আনিচুর রহমানের পক্ষে আরেক আইনজীবী অ্যাডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস বুধবার এই নোটিশ দিয়েছেন। বৃহষ্পতিবার এই নোটিশ দেওয়ার তথ্য জানান সংশ্লিষ্ট আইনজীবী।

    নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জড়িতদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় অনুসন্ধান করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে বলা হয়েছে। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), দুর্নীতি দমন কমিশনের(দুদক) চেয়ারম্যান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসাপাতালের অধ্যক্ষ, গোপালগঞ্জ হাসাপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ দেওয়া হয়েছে।

    সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় দুর্নীতি নিয়ে গত ১১ জুলাই “২ হাজার টাকার ‘টিউব’ ১ লাখ ৩৫ হাজার টাকায়” শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নোটিশের সঙ্গে যুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রক্ত পরীক্ষায় ব্যবহৃত ছোট্ট একটি টিউবের সর্বোচ্চ খুচরামূল্য দুই হাজার টাকা। এ হিসাবে ৫০টি টিউব কিনতে লাগার কথা ১ লাখ টাকা। কিন্তু সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫শ শয্যার হাসপাতাল তা কিনেছে ৬৭ লাখ ৪০ হাজার টাকায়। অর্থাৎ প্রতিটি টিউবের পেছনে প্রতিষ্ঠানটি ব্যয় দেখিয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। অথচ বাজারে এ ধরনের টিউব ৩শ থেকে ৫শ টাকায় পাওয়া যায়। এই কেনাকাটায় দুর্নীতির এমন ভয়ংকর চিত্র উঠে এসেছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট আপত্তিতে।

    আর গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এমআরআই, সিটি স্ক্যান ও ডিজিটাল এক্স-রে মেশিন অকেজো হওয়া নিয়ে গত ৭ জুলাই ‘গোপালগঞ্জে ৩৮ কোটি টাকার মেশিন অকেজো’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে এসব মেশিন ১৫ দিনের মধ্যে সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ