ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বিশ্বে এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ২১ শতাংশ

    বিশ্বে এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে ২১ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বজুড়ে গত এক সপ্তাহে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখের বেশি মানুষ; যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। করোনা সংক্রমণের সবচেয়ে বেশি উল্লম্ফন দেখা গেছে আমেরিকা এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এই দুই অঞ্চলে আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে যথাক্রমে ৩০ এবং ২৫ শতাংশ।

    জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা বলেছে, গত এক সপ্তাহে বিশ্বজুড়ে দৈনিক প্রায় ৫ লাখ ৪০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। কিন্তু তার আগের সপ্তাহে দৈনিক গড়ে ৪ লাখ ৯০ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন।


    ডব্লিউএইচও বলছে, বিশ্বজুড়ে সাপ্তাহিক মৃত্যুর হিসেবে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৬৯ হাজারের বেশি মানুষ; যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত এবং মৃত্যু ছাড়িয়েছে যথাক্রমে ১৯ কোটি ৬৯ লাখ ২৬ হাজার এবং ৪২ লাখ ৮ হাজারের বেশি।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত সাত দিনে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। করোনায় বিপর্যস্ত এই দেশটিতে সংক্রমণের হার ১৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ডব্লিউএইচওর পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের পর একই সময়ে ব্রাজিলে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৩৩৪ জন, ইন্দোনেশিয়ায় ২ লাখ ৮৯ হাজার ২৯ জন, যুক্তরাজ্যে ২ লাখ ৮২ হাজার ৯২০ জন এবং ভারতে ২ লাখ ৬৫ হাজার ৮৩৬ জন।

    আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বিশ্বে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৮ শতাংশ। একই সময়ে বিশ্বে করোনায় প্রাণহানি বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ। গত সপ্তাহে বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৯ হাজারের বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ বিষয়ক টেকনিকেল লিড মারিয়া কারখোভ বলেছেন, এটা একেবারে নির্মম পরিহাস। কারণ আমরা মৃত্যু ঠেকাতে পারি।

    করোভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পেলেও বিশ্বের অনেক দেশ টিকা সঙ্কটে ভুগছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মাত্র ৩৭০ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ