ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • হেলেনার বাসভবনে র‍্যাবের নারী সদস্যরা

    হেলেনার বাসভবনে র‍্যাবের নারী সদস্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে অভিযানের ২ ঘণ্টার মাথায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নারী সদস্যরা প্রবেশ করেছেন। তাকে আটক করা হয়েছে কি-না এবিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনার গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাড়ির সামনে দেখা যায় র‍্যাব-১ এর একটি গাড়ি এবং একটি হাইয়েস ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে। রাত ৮টার দিকে র‍্যাব সদস্যরা বাড়িটিতে প্রবেশ করলেও পৌনে ১০টার দিকে র‍্যাবের ৩ জন নারী সদস্যরা ওই বাসায় প্রবেশ করে।


    এদিকে হেলেনার যে বাসাটিতে থাকেন সেটির মূল ফটক বন্ধ করে দিয়েছে র‍্যাব। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কথা বলতে রাজী হননি বাসার দারোয়ানও। বাইরে থেকে ভবনের নিচতলায় র‍্যাবের সাদা পোশাকের সদস্যদের দেখা যাচ্ছে।

    এবিষয়ে র‍্যাবের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখনও কারো সঙ্গে কোনো কথা বলেননি।

    নানা কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি আ.লীগের উপকমিটির সদস্য হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ