ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও
  • আফগানিস্তানে বন্যা: মৃত্যু ৬০, নিখোঁজ ১৫০

    আফগানিস্তানে বন্যা: মৃত্যু ৬০, নিখোঁজ ১৫০
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আকস্মিক বন্যায় নারী, শিশুসহ কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছে আফগানিস্তানে। প্রচুর বৃষ্টিপাতের ফলে দেশটির নুরিস্তান প্রদেশে এই বন্যার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক বাসিন্দা এখনো কাদা ও বিধ্বস্ত ঘরবাড়িতে অবস্থান করছে বলে জানা গেছে। নিখোঁজ ১৫০ জনের অধিক বলে জানিয়েছে এনডিটিভি।

    জানা যায়, নুরিস্তানের কামদেশ এলাকাটি এখন তালেবানের নিয়ন্ত্রণে। সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে। এই এলাকায় স্বাভাবিক সময়েই পৌঁছানো বেশ কঠিন। তার মধ্যে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় সেখানে যাওয়া দুর্বিসহ হয়ে দাড়িয়েছে। এরপরও উদ্ধারকারী দল সেখানে যেতে তালেবানের সঙ্গে আলোচনা চলছে।

    এক বিবৃতিতে আফগানিস্তান সরকার জানায়, কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছে। তবে তালেবানদের দাবি, বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৫০ জন। এছাড়া, কামদেশে কর্মরত এক প্রকৌশলী এক আফগান সাংবাদিককে বলেছেন, সেখানে মৃত্যু ২০০ ছাড়িয়ে যেতে পারে।

    বন্যার পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে তারা নিজেদের উদ্ধারকারী দল পাঠিয়েছে। এ ছাড়া ওই এলাকার বাসিন্দাদের সহায়তা করতে ৬২ হাজার ডলার ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তালেবান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ