ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • র‌্যাব-৮ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-৮ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার রাতে শরীয়তপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল ইসলাম (৩৮) চাঁদপুরের ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান গাজীর পুত্র। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    আজ শুক্রবার (২৯ জুলাই) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শরীয়তপুর জেলার সখিপুরে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। একপর্যায়ে রাত পৌনে ৮ টার দিকে মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে আটক করেন র‌্যাবের সদস্যরা। 

    পরবর্তীতে তার কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে সখিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ