ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বিদেশফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিতে আইনি নোটিশ

    বিদেশফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিতে আইনি নোটিশ
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমনের পরিপ্রেক্ষিতে বিদেশ থেকে আগত সকল প্রবাসীকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হাসপাতাল বা আশ্রয় কেন্দ্রে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিইনে নিতে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হাইকোর্টের  নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হাইকোর্টের চারদফা নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দাখিল না করার কারণ জানতে চাওয়া হয়েছে।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিবসহ ৭ জনকে আজ সোমবার এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ২৪ ঘন্টার মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ আজ এ নোটিশ দিয়েছেন।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ