ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • সাদা লবণ নাকি বিট লবণ কোনটা খাবেন?

    সাদা লবণ নাকি বিট লবণ কোনটা খাবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাঙালিদের সবার বাড়িতে কমবেশি সাদা লবণ ব্যবহার করা হয়। খুব কম মানুষই বিট লবণ বা কালো লবণ ব্যবহার করেন। অনেকেই জানেন না সাদা লবণের তুলনায় বিট লবণ তুলনামূলক শরীরের জন্য ভালো। আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে,  বিট লবণ অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে। বমি বমি ভাব, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সহজেই দূর করে বিট লবণ।

    আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে
    আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, বিট লবণ গ্যাসের সমস্যা দূর করে।  এছাড়া কোলেস্টেরল, ডায়াবেটিস, অবসাদ এবং পেট সংক্রান্ত অনেক সমস্যা দূর করতে পারে। প্রতিদিন সকালে গরম পানিতে বিট লবণ মিশিয়ে খেলে শরীর সুস্থ থাকবে।

    বিট লবণের উপকারিতা
    বিট লবণ ওজন কমাতে সহায়ক। এতে উপস্থিত খনিজগুলি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবেও কাজ করে। এ কারণে শরীরে উপস্থিত বিপজ্জনক ব্যাকটিরিয়া দূর হয়। কালো লবণে সোডিয়াম বেশি থাকে। শরীর সতেজ ও চনমনে রাখতে সাহায্য করে বিট লবণ। 

    বিট লবণ  হজমের উন্নতি করে এবং শরীরের কোষে পুষ্টি সরবরাহ করে, যা স্থূলতা নিয়ন্ত্রণেও সহায়তা করে।বিট লবণ অনেক পুষ্টি এবং খনিজ সমৃদ্ধ। যদি এটি নিয়মিত খাওয়া হয় তাহলে শরীরের হাড় মজবুত হবে।

    সুগারের রোগীদের সাদা লবণের পরিবর্তে বেশি করে বিট লবণ খাওয়া উচিত। বিট লবণ শরীরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। সুস্থ বোধ করবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ