ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • পৃথক ঘটনায় তিন তরুণীর লাশ উদ্ধার

    পৃথক ঘটনায় তিন তরুণীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকার পৃথক তিন এলাকা থেকে তিনজন তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মতিঝিল থানাধীন হোটেল ফাইভস্টার থেকে সালমা (১৯), শনির আখড়া এলাকা থেকে তাসমিম (১৬) ও ভাটারা থানাধীন এলাকা থেকে সালমা (২৩) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।

    মতিঝিল থানার এসআই সৈয়দ আলী বলেন, মতিঝিলে সালমা নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী সময়ে তা জানা যাবে।

    ভাটারা থানাধীন এলাকা থেকে সালমা নামের (২৩) আরেক তরুণীর লাশ গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে দাবি করছে পরিবার।

    এছাড়া কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে তাসমিমের লাশ উদ্ধার করে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার পর তার লাশ উদ্ধার করা হয়। সে শনিরআখড়া বর্ণমালা স্কুলের শিক্ষার্থী। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

    নিহত তাসমিমের বাবা দাবি করেন, ঠিকমতো লেখাপড়া না করে মোবাইল ফোনে সময় কাটানোয় বকাঝকা করায় রবিবার রাতে তার মেয়ে আত্মহত্যা করে। 

    ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ