ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সাংবাদিকতার নামে এসব কী হচ্ছে: হাইকোর্ট

    সাংবাদিকতার নামে এসব কী হচ্ছে: হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিতর্কিত হেলেনা জাহাঙ্গীরের আইপিটিভির সাংবাদিকতা বাণিজ্যের দিকে ইঙ্গিত করে হাইকোর্ট বলেছেন, ‘ইদানিং সাংবাদিকতার নামে এসব কী হচ্ছে। দেখেন না এখন সাংবাদিকতার নামে কী হচ্ছে? কী এক জাহাঙ্গীর বের হয়েছে। আইপি টিভির নামে কত চ্যানেল বের হয়েছে।’

    মঙ্গলবার (৩ আগস্ট) চট্টগ্রামের দৈনিক পূর্বকোণসহ বেশ কয়েকটি পত্রিকায় আদালতের আদেশ নিয়ে ভুল সংবাদ পরিবেশন সংক্রান্ত বিষয়ে শুনানিকালে হাইকোর্ট এ মন্তব্য করেন। দুদক আইনজীবী খুরশিদ আলম খানকে উদ্দেশ্য করে আদালত এসব কথা বলেন।

    একইসঙ্গে চট্টগ্রামের যে সব পত্রিকা আদালতের আদেশ নিয়ে ভুল সংবাদ পরিবেশন করেছে, সব পত্রিকাকে সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করতে বলেছেন আদালত। আগামী বুধবার (৪ আগস্ট) এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

    এর আগে খুরশিদ আলম খান আদালতকে জানান, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকা ভুল সংবাদ পরিবেশনের জন্য দুঃখ প্রকাশ করে সংশোধনী দিয়েছেন।

    দুর্নীতি দমন কশিনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলি সংক্রান্ত কোনো আদেশ স্থগিত করেনি হাইকোর্ট। এরপরও ‘দুদকের সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট’ শিরোনামে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণসহ বেশ কয়েকটি পত্রিকা সংবাদ প্রকাশ করে।  

    ‘সেই দুদক কর্মকর্তার বদিল আদেশ স্থগিত’ শিরোনামে গত ২৯ জুলাই চট্টগ্রামে দৈনিক পূর্বকোণ পত্রিকায় প্রকাশ হয়। এ সংবাদটি গতকাল আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের একজন আইনজীবী। তখন বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, না, আমরা এমন কোনো আদেশ দেইনি। 

    এ সময় আইনজীবী ওই পত্রিকায় প্রকাশিত সংবাদটি আদালতকে দেখান। তখন আদালত দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে ডেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। 

    সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাজহরুল হকের স্বাক্ষরিত হাইকোর্টের একটি আদেশের অনুলিপির বরাত দিয়ে দৈনিক পূর্বকোণ পত্রিকার রিপোর্টে বলা হয়, হাইকোর্টের আদেশ বলা হয়েছে, আগামী দুই সপ্তাহে জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন স্বপদে বহাল রাখার আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানি করতে ওই আদেশ বলা হয়েছে।

    কিন্তু লিখিত অনুলিপিতে দেখা যায়, আইনজীবী তার সার্টিফাইড কপিতে দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) লিখেছেন। কোথাও স্টে (স্থগিত) লেখা হয়নি।  

    এ কর্মকর্তাকে সম্প্রতি পটুয়াখালীতে বদলি করে দুদক। ওই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। হাইকোর্ট এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি ডিলিট করে দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ