ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আন্ডারওয়্যারের ভেতরে ১৬ লাখ টাকার মাদক!

    আন্ডারওয়্যারের ভেতরে ১৬ লাখ টাকার মাদক!
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্ডারওয়্যারের ভেতর লুকিয়ে পাচারের আগেই ১৬ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইসসহ ধরা পড়ল ফাহিম শাহরিয়ার (৩০) নামে এক ব্যক্তি। তিনি নোয়াখালী সোনাইমুড়ি থানার উলুপাড়া গ্রামের মোঃ খাইরুল আলম ভুঁইয়ার ছেলে।

    রবিবার রাতে টেকনাফ বাহারছড়া শীলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। 

    সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
    তিনি জানান, টেকনাফ শাপলা চত্বর থেকে উখিয়া কোর্ট বাজারগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশি কালীন ফাহিম শাহরিয়ার নামক যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার আন্ডারওয়্যারের ভেতরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৮০ গ্রাম পরিমাণ ক্রিস্টাল মেথ আইস ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

    পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে জিজ্ঞাসাবাদে সে জানায়, গোদারবিল এলাকা থেকে আইস ক্রয় করেছে। এই তথ্যের ভিত্তিতে ১২ এপ্রিল বেলা দেড়টার দিকে মোঃ লাল মিয়ার বসতবাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। 

    সেখান থেকে আরও ৮৭ গ্রাম পরিমাণের ইয়াবার আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ক্রিস্টাল মেথ আইসের পরিমাণ ১৬৭ গ্রাম। যার বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা। 

    আটক আসামিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ