ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • পরীমণির ‘ডাকে’ বনানীতে হাজারো মানুষ!

    পরীমণির ‘ডাকে’ বনানীতে হাজারো মানুষ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরিমণির বাসায় র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব) কিছু সুনির্দিষ্ট অভিযোগে অভিযান পরিচালনা করছে। বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টা থেকে বনানীর ১২ নম্বর রোডে অবস্থিত পরীমণির বাসায় অভিযান শুরু করে র‍্যাব। অভিযান শুরুর আগে পরীমণি ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি বলেন, অজ্ঞাত লোকেরা তার বাসায় ঢুকতে চাচ্ছে। তিনি পরিচিত সবাইকে তার বাসার সামনে আসার জন্য আহ্বান জানান।

    লাইভে এসে পরীমণি বলেন, ‘আমার বাসায় বিভিন্ন পোশাকের লোকজন কলিংবেল বাজাচ্ছে। তারা বলছে পুলিশের লোক, কিন্তু তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক রয়েছে, এজন্য আমি দরজা খুলছি না। আপনারা আমার বাসার সামনে আসুন।’

    পরীমণির এ লাইভের পর তার বাসার সামনে হাজির হয়েছে হাজারো উৎসুক জনতা। হাজির হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও।

    সরেজমিনে দেখা যায়, উৎসুক জনতা পরীমণির বাসাযর সামনে এসে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে কেউ কেউ সেলফি তুলছেন, আবার কেউ কেউ ভিডিও ধারণ করছেন। এসময় তাদের এ কার্যক্রমের কারণে উপস্থিত গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ দায়িত্ব পালন করতে সমস্যায় পড়তে দেখা গেছে।

    পরীমণির বাসার সামনে এমন ভিড় দেখে এগিয়ে এসেছে বনানী সোসাইটির লোকজনও। তারা বারবার মাইকিং করে বলছেন, গণমাধ্যমকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া যারা আছেন তারা ঘটনাস্থল থেকে সরে যান। এছাড়া করোনা মহামারির মধ্যে বনানী এলাকাকে নিরাপদ রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য বনানী সোসাইটি থেকে আহ্বান করা হয়।

    কিন্তু উপস্থিত লোকজন কোনো কথার তোয়াক্কা না করে ঘটনাস্থলে ভিড় করছেন। তারা কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে পরীমণির বাসায় কীভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে তা দেখতে ঘটনাস্থলে হাজির হয়েছেন।

    র‍্যাব সূত্রে জানা যায়, অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে গণমাধ্যম কর্মীদের। তবে পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ