ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পিয়াসার ডিজে পার্টিতে অতিথিরা বেছে নিতেন সুন্দরীদের

    পিয়াসার ডিজে পার্টিতে অতিথিরা বেছে নিতেন সুন্দরীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপথগামী মডেল ফারিয়া মাহবুব পিয়াসার অধীনে ছিল ১০০ লাস্যময়ী। তাদের দিয়ে প্রভাবশালীদের নিজের ফাঁদে ফেলতেন পিয়াসা। ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে দিনের পর দিন তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। পিয়াসার ব্ল্যাকমেইলিংয়ের ১৭টি ভিডিও গোয়েন্দাদের হাতে এসেছে। এসব ভিডিওতে দেশের অনেক প্রভাবশালীর উপস্থিতি থাকায় রীতিমতো বিব্রতবোধ করছেন তদন্ত-সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, ভিডিওগুলো প্রকৃতপক্ষেই আসল কি না তা যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে। এসব ব্যক্তির সঙ্গে কথা বলারও প্রয়োজন।

    অন্যদিকে, গরু আমদানির নামে মাদক চোরাচালান ব্যবসায় পিয়াসার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর ৩০০ ফুট এলাকায় গ্রেপ্তার পিয়াসা তার ‘ডেইরি সান’ নামের গরুর ফার্মের ব্যানারে মিয়ানমার থেকে গরু আমদানি করতেন। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে এসব গরুর পেটে ইয়াবার চালান আনতেন তিনি। সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গেও পিয়াসা সম্পৃক্ত ছিলেন।

    গোয়েন্দা সূত্র বলছে, অভিজাত ফেরারি, বিএমডাব্লিউ এবং মার্সিডিস গাড়ি ব্যবহার কিংবা আলিশান জীবন যাপনের জন্য টাকার উৎসের বিষয়ে জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে পারেননি পিয়াসা। তবে একটি শোরুমে রাখা পিয়াসার ফেরারি গাড়িটি জব্দ করা হবে। বারিধারায় আড়াই লাখ টাকায় চার হাজার স্কয়ারফুটের বাসার সিসিটিভি ক্যামেরায় ডিভিআর সংগ্রহ করেছেন তদন্ত-সংশ্লিষ্টরা। সেই বাসায় মাঝেমধ্যেই বসত নাচ-গানের ডিজে পার্টি। বসানো হতো সুন্দরীদের হাট। অতিথিরা পছন্দ অনুযায়ী বেছে নিতেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ