ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • পার্টির নামে মাদক বিক্রি করতেন পিয়াসার সহযোগী মিশু

    পার্টির নামে মাদক বিক্রি করতেন পিয়াসার সহযোগী মিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের সাবেক স্ত্রী বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার অন্যতম সহযোগী মিশু হাসানসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। মিশুর সহযোগীর নাম মো. মাসুদুল ইসলাম ওরফে জিসান (৩৯)।

    গত মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিশু রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় ডিজে পার্টির নামে মাদক বিক্রি ও সরবরাহ করতেন। এসব পার্টিতে থাকা ব্যক্তিদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতেন মিশু চক্রটি।

    বুধবার দুপুরে তাকে আটকের বিষয়টি জানিয়ে ব্রিফিং করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

    ব্রিফিংয়ে তিনি বলেন, গত মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি অস্ত্র, প্রায় সাড়ে ১৩ হাজার পিস ইয়াবা, শিশার সরঞ্জামাদি, একটি ফেরারি গাড়ি, দুটি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতের ৪৯ হাজার ৫০০ জাল রুপি জব্দ করা হয়। মিশু হাসান এর আগে বিভিন্ন মামলায় তিনবার গ্রেফতার হয়েছিল। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে।


    গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের প্রায় ১০/১২ জন সদস্য রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় উচ্চবিত্ত পরিবারের সদস্যদের টার্গেট করে পার্টি বা ডিজে পার্টির আয়োজন করতো। ওই ডিজে পার্টিতে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতো তারা। এভাবে অংশগ্রহণকারীদের নিকট হতে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতো। এছাড়া বিদেশেও প্লেজার ট্রিপের আয়োজন করতো চক্রটি। একইভাবে উচ্চবিত্তের প্রবাসীদের জন্যেও দুবাই, ইউরোপ ও আমেরিকায় এ ধরণের পার্টি আয়োজন করতো। তারা ক্লাইন্টদের গোপন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করতো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ