ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পরীমনির আইনজীবী নিয়ে দ্বন্দ্বে এজলাস ছাড়লেন বিচারক

    পরীমনির আইনজীবী নিয়ে দ্বন্দ্বে এজলাস ছাড়লেন বিচারক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে নায়িকা পরীমনিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ।


    এসময় পরীমনির হয়ে আইনি লড়াই করতে আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়। তারা একে-অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত ৮টা ৩৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।

    এজলাস ত্যাগে আগে আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’

    এদিকে, মাদক মামলায় পরীমনি ও প্রযোজক রাজকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

    এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দু’টি মামলা করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ