ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • সাবেক বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু

    সাবেক বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

    গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    ফজলুর রহমানের জন্ম ১৯৪৬ সালে। পিতার নাম সিরাজ উদ্দিন আহমেদ, মা জাহানারা বেগম। ১৯৬৯ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

    স্বাধীনতার পর ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি ফজলুর রহমান বিচার বিভাগে মুন্সেফ হিসেবে যোগ দেন। ১৯৮৯ সালের ১৫ জুন পদোন্নতি পেয়ে হন জেলা ও দায়রা জজ। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি স্থায়ী হন। পরে হাইকোর্ট থেকে অবসরে যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ