ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পরীমণির অবৈধ কাজের সঙ্গীদের নাম পেয়েছে ডিবি

    পরীমণির অবৈধ কাজের সঙ্গীদের নাম পেয়েছে ডিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পরীমণি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতো, সেগুলো কাদেরকে নিয়ে করতো, কাদের সহযোগিতায় করতো, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদেরই গ্রেফতার করা হবে।’

    শুক্রবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ।


    তিনি আরও বলেন, ‘যারা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা এবং তাদের সন্তানরাই খারাপ কাজে লিপ্ত। যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। আদালতে নেওয়ার পর চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তার। এদিকে মামলার একদিন আগে গত বুধবার (৪ অক্টোবর) নায়িকার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ আটক হন তিনি। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে পরীমণিকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ