ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার

    শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের তাড়াশে চার বছরের শিশুকে বিকৃত যৌন নিপীড়ন করায় প্রতিবেশি নানা মো. হোসেন আলী (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার প্রতিবেশি নানাকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    শুক্রবার (৬ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলার বড় মাঝদক্ষিণা গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত বৃদ্ধ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হোসেন আলী ওই গ্রামের মৃত. ইজ্জত আলী শেখের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বড় মাঝদক্ষিণা গ্রামে মো. হোসেন আলী তার প্রতিবেশি নাতনি চার বছরের এক শিশুর বাড়িতে তার মা-বাবার অনুপস্থিতিতে গিয়ে শিশুকে প্রলোভন দেখিয়ে বিকৃত যৌনাচারের পর ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় প্রতিবেশি নানা মো. হোসেন আলী পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে শিশুটির মা তাড়াশ থানায় বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার মামলা করেন। একইদিন দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ হোসেন আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

    তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করে জানান, বিকৃত যৌনাচারের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে গ্রেপ্তার হোসেন আলীকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্তভার থানার এসআই আব্দুস সালামকে দেয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ