ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোহেল শাহরিয়ার রানা

    সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোহেল শাহরিয়ার রানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ৫ আগস্ট কালের কণ্ঠসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত রাজের প্রধান সহযোগী সোহেল শাহরিয়ারকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী- সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোহেল শাহরিয়ার রানা।

    তিনি প্রতিবাদে বলেন, নজরুল ইসলাম রাজের সঙ্গে আমার ব্যক্তিগত ও ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। তিনি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাই রাজনৈতিক অনুষ্ঠানে মাঝেমধ্যে আমার সাথে দেখা হয়েছে। এর বাইরে কোনো ধরনের সম্পর্ক নেই।

    তিনি আরও বলেন, আমি নজরুল ইসলাম রাজের কোনোভাবেই সহযোগী নই, তিনি আমার পরিচিত মাত্র। এমনকি আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদগুলোতে আমার কোনো বক্তব্য নেয়াই হয়নি।

    এছাড়া হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ ড. আব্দুল জব্বার মিয়া স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়েছে- গত ৬ আগস্ট দৈনিক কালের কণ্ঠে সংবাদ প্রকাশ করা হয় যে, হাবীবুল্লাহ বাহার কলেজে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। বাস্তবে কলেজে কোনো অভিযান পরিচালিত হয় নাই। কলেজের পক্ষ থেকে এ সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ