ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মসজিদে টিকটক করে গ্রেপ্তার তরুণ

    মসজিদে টিকটক করে গ্রেপ্তার তরুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটিক ভিডিও করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইয়াছিন (২০) নামে এক নির্মাতাকে গ্ৰেফতার করেছে পুলিশ।

    রোববার (৮ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিংলাবাড়ীর নিজ বাড়ি থেকে তাকে গ্ৰেফতার করা হয়েছে। ইয়াছিন ওই গ্ৰামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
     

    এই টিকটক নির্মাতাকে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।

    রোববার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, গত ২৭ জুলাই কুমিল্লার দাউদকান্দি উপজেলার ‘দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামি সেন্টার’-এর বারান্দায় টিকটক ধরনের ভিডিও নির্মাণ করে Dw YASIN ও (@Yumaiya008) নামের লাইকি আইডিতে আপলোড করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

    মসজিদের বারান্দায় ভিডিও তৈরি করে নামাজের স্থানের পবিত্রতা লঙ্ঘন করায় সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসলে মসজিদের বারান্দায় টিকটক ভিডিও করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে নির্মাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালায় পুলিশ।

    পরে রোববার দিবাগত রাতে টিকটক নির্মাতা ইয়াছিনের নিজ বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিংলাবাড়ী গ্ৰাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্ৰেফতারের পর সে স্বীকার করে মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি। গ্ৰেফতার ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।


    প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ) তানভীর আহ‌মেদ, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ডিএস‌ব) আফজাল হো‌সেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর দপ্তর) নাজমুল হাসান রাফী, ডিআইও ওয়ান মাঈনউদ্দিন খান, পু‌লিশ প‌রিদর্শক মাইন উ‌দ্দিন অ‌ফিসার ইনচার্জ জেলা গো‌য়েন্দা শাখা, সত‌্যজিৎ বড়ুয়াসহ প্রমুখ।


    অভিযান প‌রিচালনা ক‌রেন জেলা গো‌য়েন্দা শাখার এসআই প‌রিমল দাস পি‌পিএম, এসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

    এর আগে দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় ভিডিও করা টিকটকার ইয়াসিনকে গ্রেফতার করেন অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ