ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 

    ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তরুণী ধর্ষণ মামলায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার (৮ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (৭ আগস্ট) ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।


    গ্রেপ্তারকৃত ব্যক্তি গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামের প্রয়াত দিগেন্দ্র নাথ রায়ের ছেলে মনোরঞ্জন রায় (৫৫)। তিনি গড়েয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

    ওই মামলায় ইউপি সদস্য মনোরঞ্জন রায়, তার স্ত্রী সোমারী রায় (৪৮), ছেলে চন্দন রায় (২৬), মেয়ে মালা রাণী (৩০), জামাই সৌখিন রায় (৩৫) ও মেয়ে কৃত্তিকা রাণীকে (২২) আসামি করা হয়।

    মামলার বিবরণে জানা যায়, ইউপি সদস্য মনোরঞ্জন রায়ের ছেলে চন্দন রায়ের সঙ্গে মামলার বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় চন্দন রায় ওই তরুণীকে ধর্ষণ করে। এতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে যায়। পরে ভুক্তভোগী তরুণী ইউপি সদস্যের ছেলে চন্দন রায়কে বিয়ে করার জন্য চাপ দিলে সে বাচ্চা নষ্ট করার জন্য মোবাইলে মেসেজ করে।

    এদিকে গত ৮ জুন বিকেলে কৌশলে চন্দন রায় ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে যায়। এর পর ইউপি সদস্য মনোরঞ্জন রায় ও তার পরিবারের লোকজন তরুণীকে মারপিট করে এবং বাচ্চা নষ্ট করার জন্য জোরপূর্বক ওষুধ খাওয়ায়। এ সময় ইউপি সদস্য মনোরঞ্জন রায় ওই তরুণীর গলায় ধারালো ছোরা ঠেকিয়ে জোরপূর্বক একটি ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।

    ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে ইউপি সদস্য মনোরঞ্জন রায়কে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ