ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরানে

    করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরানে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানি দেখল ইরান। গত বছরের ফেব্রুয়ারিতে ইরানে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশে করোনায় সংক্রমণেরও নতুন রেকর্ড হয়েছে।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন অন্তত ৫৪২ জন। এ নিয়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে আক্রান্ত পৌঁছেছে ৪১ লাখ ৫৮ হাজার ৭২৯ জনে এবং মারা গেছেন ৯৪ হাজার ১৫ জন।


    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি বলেছেন, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন অথবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।

    তিনি বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে যারা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন আছেন, বর্তমানে তাদের মধ্যে ৬ হাজার ৪৬২ জনের অবস্থা আশঙ্কাজনক।

    মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেছেন, ইরানজুড়ে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ২ কোটি ৬৪ লাখের বেশি মানুষের। এছাড়া একই সময়ে এই ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ২৫ লাখের বেশি ইরানি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ