ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় ১০টি চোরাই গরু জব্দ, গ্রেফতার ২

    কলাপাড়ায় ১০টি চোরাই গরু জব্দ, গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় সংঘবদ্ধ গরু চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি চোরাই গরু জব্দ করা হয়।গ্রেফতারকৃতারা হলো উপজেলার ধানখালী ইউনিয়নের জাকির সরদার এবং পাশ্ববর্তী আমতলী পৌর শহরের বাসীন্দা নজির ইসলাম। সোমবার সকালে ধানখালীর ইউনিয়নের নোমরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোর ধানখালী নোমরহাট বাজারে চোরাই গরু বিক্রির জন্য নিয়ে আসে। গোপন সংবাদের ভিক্তিতে দু’টি চোরাই গরুসহ তাদের দু’জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের তথ্যমতে জাকির সরদার বাড়ি ধানখালী থেকে আরও আটটি গরু উদ্ধার করে পুলিশ। 

    স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারমান রিয়াজ তালুকদার বলেন, গত কয়েক মাসে ধানখালী ইউনিয়নে অন্তত অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে। এমকি চোরের উৎপাতের গোয়াল ঘরে পাহাড়া বসানো হয়েছে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ১০টি গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ