ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • হেলেনা-পরীমনিদের মামলা তদন্ত করতে চায় র‌্যাব

    হেলেনা-পরীমনিদের মামলা তদন্ত করতে চায় র‌্যাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপকমিটি থেকে বাদ পড়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, নায়িকা পরীমনি, তার ম্যানেজার সবুজ, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ, ফারিয়া মাহবুব পিয়াসা, শরফুল হাসান ওরফে মিশু হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসানের বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলা তদন্ত করতে চায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।এ জন্য এলিট ফোর্সটির পক্ষ থেকে  রোববার পুলিশ সদরদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। 

    র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমনি, নজরুল ইসলাম রাজসহ যেসব আসামিকে তারা সম্প্রতি গ্রেফতার করেছেন, সেসব মামলার বাদী র‍্যাব। ওই মামলাগুলোর তদন্তভার র‍্যাবকে দেওয়ার অনুমতি চেয়ে পুলিশ সদরদপ্তরে গতকাল একটি চিঠি দেওয়া হয়েছে। আগেও র‍্যাব অভিযান চালিয়ে যেসব আসামিকে গ্রেফতার করেছিল, গুরুত্ব বিবেচনায় কোনো কোনো মামলার তদন্তভার দেওয়ার অনুমতি চেয়ে র‍্যাবের পক্ষ থেকে পুলিশ সদরদপ্তরে চিঠি দেওয়া হয়েছিল।

    এর আগে পুলিশের কাছ থেকৈ মামলা ডিবিতে হস্তান্তর করা হলেও  সেই মামলা ও আসামিদের পুলিশ সদরদপ্তরের চিঠির প্রেক্ষিতে সিআইডিতে হস্তান্তর করা হয়।এখন সিআইডির হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।  


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ