ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • স্বাস্থ্য সহকারীকে পেটানোয় সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    স্বাস্থ্য সহকারীকে পেটানোয় সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন স্বাস্থ্যকর্মীকে পিটানোর ঘটনায় কনকদিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্যকর্মী আল-আমিন সিকদার বাদী হয়ে মামলা করেছেন। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের ইচ্ছানুযায়ী করোনার টিকা না দেয়ায় স্বাস্থ্যকর্মী আল-আমিন সিকদারকে পেটান তিনি। এছাড়াও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরির্দশক তাসলিমা নাজনিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) প্রশান্ত কুমার সাহাকে। আল-আমিন সিকদার ওই ইনিয়নের একনং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, মারধরের ঘটনায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে স্বাস্থ্যকর্মী আল আমিন সিকদার বাদী হয়ে মামলা করেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ যে, ২৫ জুন সালিস বৈঠকে এক কিশোরীকে জোরপূর্বক বিয়ে করে ব্যাপক সমালোচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ