ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কুয়াকাটা সৈকতে ফের ভেসে এল ২ মৃত ডলফিন

    কুয়াকাটা সৈকতে ফের ভেসে এল ২ মৃত ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন। সোমবার (০৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিন দুটিকে বালুচাপা দিয়ে দেন তারা।   

    স্থানীয় জেলে আবুল হোসেন বলেন, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগে শনিবার (০৭ আগস্ট) ব্লক পয়েন্ট এলাকায়ও একটি ৭ ফুট দৈর্ঘ্যের গঙ্গা নদীর ডলফিন ভেসে আসে। এছাড়া প্রায়ই কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি মৃত শুশুক প্রজাতির ডলফিন ও বেশ কয়েকটি তিমি ভেসে এসেছিল। 

    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। বন্যপ্রাণী আইনে জটিলতা থাকার ডলফিন দুটিকে ময়নাতদন্ত কিংবা সংরক্ষণ সম্ভব হয়নি। তাই স্থানীয়দের বালুচাপা দিতে বলা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ