ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • যুবকের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    যুবকের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের পীরগাছা উপজেলায় ছয় বছবের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক তুষার ইমরানের (১৮) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। 


    সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম।

    শিশুরটির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের একটি গ্রামে তুষার ইমরান পাশের বাড়ির ওই শিশুটিকে মোবাইল ফোনে গান শোনার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে তার নতুন বাড়ির একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করেন তুষার ইমরান। 

    এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

    শিশুটির বাবা জানান, তার মেয়েকে মোবাইল ফোনে গান শোনার কথা বলে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক ও তার পরিবারের লোকজন বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

    এ ব্যাপারে পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, শিশুটির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা চলছে। ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ