ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পরিমনিকে আজ আদালতে তোলা হবে

    পরিমনিকে আজ আদালতে তোলা হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরিমনি ও আলোচিত মডেল মরিয়ম আক্তার মৌয়ের রিমান্ড শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে তোলা হবে।

    বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘মাদক মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে নতুন করে আবার রিমান্ড আবেদন করব। ’

    একই দিনে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও পরিমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকেও আদালতে হাজির করা হবে।
    গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরিমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। পরদিন পরিমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।  

    এর আগে ১ আগস্ট রবিবার দিবাগত রাতে গ্রেফতার হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। মাদক আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাদের শুক্রবার আদালতে উপস্থাপন করা হয়।

    এরপর রাজধানীর তিন থানার পৃথক তিনটি মাদক মামলায় পিয়াসার আট দিন ও মৌকে একটি মামলায় চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। তখন থেকে তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে রিমান্ডে আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ