ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • মুভমেন্ট পাসের ‘সময়’ সর্বোচ্চ তিন ঘণ্টা

    মুভমেন্ট পাসের ‘সময়’ সর্বোচ্চ তিন ঘণ্টা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি মুভমেন্ট পাস দিয়ে সর্বোচ্চ তিন ঘণ্টা বাইরে থাকা যাবে। বুধবার থেকে লকডাউন শুরুর পর থেকে মুভমেন্ট পাস ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে। অতিপ্রয়োজনে ‍এই পাস ব্যবহার করা যাবে। তবে চাইলেও যে কেউ পাবেন না ‍এই পাস। অপরদিকে ‍একজন ব্যক্তি কেবলমাত্র ‍নিজের পাস ‍ই ব্যবহার করতে পারবেন। 
    পুলিশের তৈরি মুভমেন্ট পাস অ্যাপের মাধ্যমে এ আবেদন করা যাবে। 

    মঙ্গলবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। 
    করোনা সংক্রমণ প্রতিরোধে বুধবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তবে কঠোর লকডাউনে যাদের বাইরে যেতে হবে তাদের অনুমতি নিতে হবে। পুলিশের তৈরি মুভমেন্ট পাস অ্যাপের মাধ্যমে এ আবেদন করা যাবে। 


    পুলিশ বলছে, সরকারের কাল থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে তারাও এবার কঠোর পদক্ষেপ নেবে এবং তার আওতায় 'মুভমেন্ট পাস' ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেয়া হবে না।

    পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেছেন, অতি প্রয়োজনে বাইরে যাতায়াতের জন্য অবশ্যই মুভমেন্ট পাস প্রদর্শন করতে হবে।

    এক একটি মুভমেন্ট পাস ব্যবহার করে সর্বোচ্চ তিন ঘণ্টা বাইরে থাকা যাবে। প্রতিটি গন্তব্যে যাওয়া এবং ফিরে আসার জন্য দুটি মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে বলে জানাচ্ছে পুলিশ।

    https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে ঢুকে পাসের জন্য আবেদন করতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ