ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • কাঁঠালের মধ্যে গাঁজা!

    কাঁঠালের মধ্যে গাঁজা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঁঠাল, স্কুলব্যাগ ও মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রেখে গাঁজা পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মঙ্গলবার সকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মো. মানিক মিয়া (২৮), একই উপজেলার চন্দন কুমার সাহা (৩৪), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চন্তিপাড়া গ্রামের আলী আকবর (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের মো. আমিন (৩২), একই জেলার কসবা উপজেলার কুইয়া পানিয়া গ্রামের মো. আমির হোসেন (৩০)।

    র‍্যাব-১৪, ভৈরব কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টায় ও সকাল সোয়া ৮টায় আশুগঞ্জ টোলপ্লাজায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে করে আসা মাদক ব্যবসায়ীরা কাঁঠাল ও স্কুলব্যাগে করে অভিনবপন্থায় মাদক পাচার করছিল। পাশাপাশি মোটরসাইকেলেও বিশেষ কায়দায় গাঁজা রাখা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ