ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাত সন্তানের জনক গ্রেফতার

    গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাত সন্তানের জনক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় মঞ্জুরুল হক (৪৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

    মঞ্জুরুল উপজেলার উত্তর বাদাঘট ইউনিয়নের বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি সাত সন্তানের জনক।

    এর আগে রোববার মধ্যরাতে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি লামাশ্রম গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে।

    সোমবার রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেন।

    ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের এক গৃহবধূ (১৯) বসত ঘর থেকে দূরে অবস্থিত টয়লেটে যান। টয়লেট থেকে ঘরে ফেরার সময় মাদকাসক্ত মঞ্জুরুল হক সঙ্গে থাকা দুই সহযোগীর সহায়তায় ওই গৃহবধূকে মুখ চেপে ধরে বসতঘরে নিয়ে ধর্ষণ করে। পরে গৃহবধূকে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

    জ্ঞান ফিরলে ওই গৃহবধূ ধর্ষণের ঘটনাটি প্রতিবেশী ও মুঠোফোনে তার স্বামীকে অবহিত করেন।

    মামলার বাদী ভুক্তভোগীর স্বামী জানান, আমি ও আমার পিতা বাড়িতে না থাকার সুযোগে ফাঁকা বাড়িতে মাদকাসক্ত মঞ্জুরুল দুই সহযোগীর সহায়তায় জঘন্য এই কাজ করেছে। সোমবার রাতে অজ্ঞাত দুইজনসহ তিনজনের নামে মামলা করেছেন বলে জানান তিনি।

    এ বিষয়ে ওসি তাহিরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ধর্ষণের ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের ব্যাপারেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ