ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বোনের বিয়ের ফুল আনতে গিয়ে ভাইসহ নিহত ৩

    বোনের বিয়ের ফুল আনতে গিয়ে ভাইসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বেনেয়ালী মোড়ে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

    নিহতরা হলেন- যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন হোসেন (১৯), মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২০) ও একই গ্রামের হাসানুজ্জামান হাসানের ছেলে তৌহিদুল ইসলাম (১৪)।


    পুলিশ জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) নিহত জীবন হোসেনের বোনের বিয়ে। এ উপলক্ষে তারা তিনজন যশোর থেকে মোটরসাইকেল যোগে ঝিকরগাছার গদখালীতে ফুল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে বেনাপোল থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জীবন হোসেন মারা যান। আর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ও নয়ন হোসেনের মৃত্যু হয়। 

    ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। 

    যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন টিকিৎসক মেহজাবিন মুক্তি জানান, তৌহিদুল ও নয়ন হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হয়েছে। আর জীবন হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি আমরা।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ