ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

    কলাপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে  এক মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

    নিহত মাদ্রাসার ছাত্র জুনায়েদ আহম্মেদ সাব্বির (১৭)  উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের মাওলানা নজরুল ইসলামের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোঃ জুনায়েদ আহম্মেদ সাব্বির ঢাকার একটি মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র। লকডাউনে মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে থাকত জুনায়েদ।

    কিছুদিন ধরে সে তার মায়ের কাছে মোবাইল ক্রয় করার জন্য পাঁচ হাজার টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার রাতে কিটনাশক বিষ সেবন করে বসতঘরে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। কিন্তু সে পথিমধ্যে রজপাড়া নামক স্থানে এ্যাম্বুলেন্সে থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

    পরিবারের কোনো অভিযোগ না থাকায় শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
    এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানায়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ