ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • এক ট্রলারে ৮৭ মণ ইলিশ, বিক্রি ২৭ লাখ!

    এক ট্রলারে ৮৭ মণ ইলিশ, বিক্রি ২৭ লাখ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে জেলেদের জালে ৮৭ মণ ইলিশ ধরা পড়েছে। আর সেই মাছ বিক্রি করা হয়েছে ২৭ লাখ টাকায়। শুক্রবার (১৩ আগষ্ট) দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) তে এফবি সাইফ ২ ট্রলারে ওই মাছ নিয়ে আসা হলে সেমার্স সাইফ ফিশিং কোম্পানী এন্ড কমিশন এজেন্ট ক্রয় করেন । 

     মোস্তফা ইকবাল হোসেন মানিকের মালিকানা এফবি সাইফ ২ ট্রলারের মাঝি মো. জামাল হোসেন জানান, কয়েকদিন আগে বাজার সদায় নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যান। সাগরে গিয়ে মাছ ধরার জন্য কয়েকটি খেও দিতেই প্রচুর পরিমাণে মাছ ধরা পরে। ট্রলারের মাছ রাখার জায়গা খালিনা থাকায় দ্রুত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে বৃহস্পতিবার রাতে আসা হয়। পরে শুক্রবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। ওই মাছ ক্রয় করেন সেমার্স সাইফ ফিশিং কোম্পানী এন্ড কমিশন এজেন্ট। 

     এক ট্রলারে এতো পরিমাণ মাছ ধরা পরায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। স্থানীয়  সংবাদকর্মী এএসএম জসিম বলেন, আমার এই বয়সে এতো বড় ইলিশ এবং একই ট্রলারে এতো পরিমাণ মাছ দেখিনি। একএকটি মাছের ওজন হবে দেড় থেকে দুই কেজি।  

    মেসার্স সাইফ ফিশিং কোম্পানীর স¦ত্বাধিকারী পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখন পর্যন্ত কাঙ্খিত ইলিশ জেলেদের জালে ধরা না পরলেও একটি ট্রলারে এতো মাছ নজিরবিহিন। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।  বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার মৎস্য খাতে এটি নজির হয়ে থাকল। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ