ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া সাবেক যুবদল নেতা ধর্ষণ করতে গিয়ে আটক

    হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া সাবেক যুবদল নেতা ধর্ষণ করতে গিয়ে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের ওপর হামলা করে দীর্ঘদিন পলাতক থাকার পর এবার ধর্ষণ করতে গিয়ে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৩০)।

    বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    আটক নজরুল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সেকান্দার মোল্লার ছেলে। গত ২ জুন মাদকসহ তাকে আটক করতে গেলে তিনি পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যান। এরপর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় এক কিশোরী (১৫)। এসময় নজরুল তাকে জোর করে একটি ঘরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা নজরুলকে অবরুদ্ধ করে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নজরুলকে গ্রেফতার করে।

    ওসি আরও জানান, নজরুলের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ