ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ২৪৪ দিন কোথায় ছিলেন সম্রাট?

    ২৪৪ দিন কোথায় ছিলেন সম্রাট?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যাসিনোকাণ্ডের মূলহোতা হিসেবে অভিযুক্ত যুবলীগের বহিষ্কৃত ইসমাইল চৌধুরী সম্রাট ২৪৪ দিন কোথায় ছিলেন? কারাগারের তথ্য বলছে, ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টানা চিকিৎসা নিচ্ছেন তিনি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মাত্র ১৫ দিন আগে কারাগার থেকে হাসপাতালে এসেছেন সম্রাট। তাহলে মাঝের বড় একটি সময় কোথায় ছিলেন তিনি? এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করেও পাওয়া যায়নি কারা মহাপরিদর্শককে।

    ক্যাসিনোকাণ্ডে অভিযানে ২০১৯ সালের ছয় অক্টোবর গ্রেপ্তার হন ইসমাইল চৌধুরী সম্রাট। একারণে দল থেকে বহিষ্কার করা হয় তাকে।


    এরপর থেকে তাঁর অবস্থান কারাগারে। একজন কর্মকর্তার দেয়া তথ্যে দেখা যায়, হাজতি নম্বর ১৩৫৯০/২০ নিয়ে ইসমাইল চৌধুরী সম্রাট ২০১৯ সালের ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। এরপর ২০১৯ সালের ২৪ নভেম্বর থেকে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাস ১৯ দিন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আবার ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ১৫ দিন চিকিৎসা নেন। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ দিন চিকিৎসা নেন। আবারও একই বছরের ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ছয় দিন চিকিৎসা নেন। এরপর একই বছরের ২৪ নভেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখনো চিকিৎসা নিচ্ছেন ইসমাইল চৌধুরী সম্রাট।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, অসুস্থ হলে আমরা পরামর্শের জন্য ডাক্তারের কাছে পাঠাই। সুস্থ হলে আমরা আবার নিয়ে আসি।

    কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বুধবার (১১ আগস্ট) বেলা ১টার দিকে বলেন, ইসমাইল চৌধুরী সম্রাট মাত্র পনের দিন আগে ভর্তি হয়েছেন। এর আগে ছিলেন কারাগারে। অর্থাৎ সেই হিসাবে তিনি ভর্তি হয়েছেন ২৭ জুলাই। কার্ডিওলজি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

    অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, একবার চলে গিয়ে আবার ফেরত এসেছেন। হয়তো এর আগে থেকেই আছে। কিন্তু এখন একজন আছে ১০ দিন। অপর একজন ১৫ দিন। ১৫ দিন আছেন সম্রাট।

    কারাগারের তথ্য বলছে, ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে সম্রাট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন আর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের তথ্য অনুযায়ী ২০২১ সালের ২৬ জুলাই তার হাসপাতালে এসেছেন সম্রাট। মাঝের ২৪৪ দিনের হিসাব শূন্য। তাহলে ইসমাইল চৌধুরী সম্রাট কোথায় ছিলেন এই ২৪৪ দিন?


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ