ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১
  • করোনাকালে ভার্চ্যুয়ালি ১ লাখ ৬০ হাজার আসামির জামিন

    করোনাকালে ভার্চ্যুয়ালি ১ লাখ ৬০ হাজার আসামির জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারিতে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২০২০ সালের ১১ মে থেকে চলতি মাসের ১০ আগস্ট পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। একই সময়ে জামিন পেয়েছে ২ হাজার ২৬১ জন শিশু।


    সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে।

    সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ২০২০ সালের ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনাকালীন সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানিতে মোট ৩ লাখ ১৫ হাজার ৫৬৮টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এই জামিনপ্রাপ্তদের মধ্যে শিশু আদালতে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে আইনের সংঘাতে আসা মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২২৬১ ।

    তিনি আরও জানান, চলতি বছরের ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানিতে মোট ১৫ হাজার ৩৪০টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৯ হাজার ৬২২ জন অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ