ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • তালেবান নিয়ে নতুন চিন্তাভাবনা ভারতের

    তালেবান নিয়ে নতুন চিন্তাভাবনা ভারতের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে তালেবান পুনরুত্থান নিয়ে নতুন চিন্তায় পড়েছে ভারত। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

    প্রতিবেদনের উল্লেখ করা হয়, আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে কার্যত চাপেই রয়েছে নয়া দিল্লি। আফগানিস্তানে গায়ের জোরে তালেবান সরকার গঠন করলে সেই সরকারকে স্বীকৃতি দেবে না ভারত, জার্মানি, তাজিকিস্তানসহ বাকি দেশগুলি, কাতার জোটের পক্ষ থেকে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইরানের মুখ না-খোলা, রাশিয়া-চীন-পাকিস্তানের তালিবানকে প্রচ্ছন্ন সমর্থনের জেরে কাবুল-নীতি নিয়ে ফের চিন্তাভাবনা শুরু করেছে নয়াদিল্লি।

    দোহাতে ভারতের প্রতিনিধিদের সঙ্গে তালেবান নেতৃত্বের শীঘ্রই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির কারবারিদের একাংশের মত, সমস্ত কিছুই নির্ভর করছে ওই বৈঠকের ওপর।

    আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রোববার উত্তেজনার মধ্যে কাবুল ছেড়েছে এয়ার ইন্ডিয়া বিমান। এতদিন নয়াদিল্লি থেকে কাবুল পর্যন্ত সপ্তাহে তিনবার বিমান চলাচল করত। আফগানিস্তানে তালেবান কাবুলে প্রবেশের পর থেকেই ভারত ও আফগানিস্তানের ফ্লাইট কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে রোববার সকালেও একটি দিল্লি-কাবুল চার্টার বিমান বাতিল করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ