ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • টাকাভর্তি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন গনি

     টাকাভর্তি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন গনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশটিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস এমনটাই দাবি করেছে। তারা বলছে, গাড়ি ও হেলিকপ্টারে আর জায়গা না থাকায় কিছু টাকা দেশে ফেলে যেতে বাধ্য হয়েছেন তিনি। খবর আল জাজিরার।

    কাবুলে রুশ দূতাবাসের একজন মুখপাত্র নিকিতা ইশচেনকোর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, চারটি গাড়ি টাকায় ভরা ছিল। তারা একটি হেলিকপ্টারেও আরও টাকা ভরার চেষ্টা করেছিল। কিন্তু জায়গা ছিল না। তাই বাকি টাকায় রাস্তায় ফেলে দেয়া হয়।


    ইশচেনকোর বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ এই কূটনীতিক জানান, তার এই তথ্যের সূত্র হচ্ছে ‘প্রত্যক্ষদর্শীরা’। এদিকে দেশ ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় পেলেন না আশরাফ গনি। বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি।

    তবে ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু সোমবার ওমানেই রয়েছেন তিনি। একসময় মার্কিন নাগরিকত্ব ছিল গনির। ওমান থেকে তিনি যুক্তরাষ্ট্র রওনা দিতে পারেন বলেও জল্পনাকল্পনা শুরু হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ