ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • লঞ্চ-স্পিডবোটে সন্ধ্যার পর পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা

    লঞ্চ-স্পিডবোটে সন্ধ্যার পর পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তীব্র স্রোতের কারণে পদ্মা নদীতে সন্ধ্যা সাড়ে ৬টার পর যাত্রীবাহী নৌযান (লঞ্চ ও স্পিডবোট) চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    আজ সোমবার (১৬ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌযান চলাচল সম্পর্কিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


    সন্ধ্যা সাড়ে ৬টার পর কোনও নৌযান শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ঘাট ত্যাগ করতে পারবে না।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বৃদ্ধিতে শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ও কাছাকাছি এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে নৌদুর্ঘটনা পরিহার ও জানমালের নিরাপত্তার স্বার্থে জারিকৃত রুট পারমিট ও সময়সূচি অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী নৌযানগুলোকে সকাল সাড়ে ৬টা থেকে চলাচল শুরু করে বর্ণিত ৩টি লঞ্চঘাট ত্যাগের সর্বশেষ সময়সীমা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নির্ধারণ করা হলো। কোনও যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ৬টার পর ঘাট ত্যাগ করতে পারবে না।

    পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ