ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হিরোইনসহ কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক গ্রেফতার

    হিরোইনসহ কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক গ্রেফতার
    হিরোইনসহ ‍আটক কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জাকির হোসেন বাদল মৃধা (৪৩)কে  হিরোইনসহ আটক করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাতে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে  তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

    স্থানীয় ও পুলিশসূত্র জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শুভ বাড়ৈই কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাদল মৃধাকে ডাক্তারবাড়ী বাস স্ট্যান্ড থেকে হিরোইন বিক্রি কালে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ০.২৫ গ্রাম হিরোইন জব্দ করে পুলিশ, যার আনুমানিক মূল্য ২৫০০ টাকা।

    গ্রেফতারকৃত বাদল’র বিরুদ্ধে কলাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে উপজেলা ছাত্রদলের সভাপতির পদে থেকেও বাদল মৃধা ছিল উপকূলের শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় তার একটি নিজস্ব ক্যাডার বাহিনী ছিল।

    আমতলী থানার ওসি মো: শাহ আলম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত বাদল মৃধাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় আটক দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত হিরোইন’র উৎস্য ও হিরোইন ব্যবসার গডফাদারদের তথ্য জানতে আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ড আবেদন করবেন বলে জানান তিনি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ